ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

স্বামীকে ‘ভাই’ সম্বোধন মৌসুমীর, লাইভে যা বললেন ওমর সানি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ১৩ জুন ২০২২
স্বামীকে ‘ভাই’ সম্বোধন মৌসুমীর, লাইভে যা বললেন ওমর সানি
সংগৃহীত ছবি

দুদিন ধরে জায়েদ খান ও ওমর সানির ঘটনায় উত্তাল চলচ্চিত্রপাড়া। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানি। এমন চাঞ্চল্যকর অভিযোগ লিখিত আকারে সানি জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে চেয়েছেন বিচার।

এদিকে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানির আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় সব জানান মৌসুমী। সেখানে স্বামী ওমর সানিকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন এই নায়িকা। 

এসব নিয়ে সোমবার ফেসবুকে লাইভে আসেন ওমর সানি। সেখানে তিনি বলেন, আমার ৩২ বছর ফ্লিম ক্যারিয়ার আজ অব্দি কেউ আঙুল দিতে পারবে না। মৌসুমীকে আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুইটি ছেলে-মেয়ে আছে। ফারদিন আর ফাইজার। আমার ছেলে বিয়েও করেছে। আমার বোন, ভাই, ভাগ্নি সবাই আছে।

তিনি বলেন, আমি জায়েদ খানের বিরুদ্ধে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অ্যাপ্লাই করেছিলাম। এ সিদ্ধান্তে আমি এখনো অনড়।

জনপ্রিয় এই নায়ক আরো বলেন, জায়েদের বিরুদ্ধে আমি যেসব বলেছি...। বিশেষ করে গাড়ির বিষয়ে এসব নিয়ে যথেষ্ট প্রমাণ আছে। আমার ও আমার ছেলে ফারদিনের কাছেই প্রমাণ আছে।

আরো পড়ুন> মৌসুমীর সঙ্গে দূরত্বের কথা স্বীকার করলেন সানি

মৌসুমীকে নিয়ে তিনি বলেন, সে আমার স্ত্রী। আমার সন্তানের মা। আমি তাকে অসম্মান করে একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, এটা শুধু মৌসুমীই জানে। তবে জায়েদ খানের সম্পর্কে  বাংলাদেশের মানুষ জানে, সবাই জানে।

ওমর সানি বলেন, আমি আমার গার্ডিয়ান হিসেবে ছেলে ফারদিনকে মেনে নিলাম। তারাই সবকিছু জানাবে। আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত; স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না, ২৭ বছরের এই সংসার জীবনে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। কিন্তু বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা জানেন সে কে?

গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানির জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

১০ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!