ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নতুন চমক নিয়ে আসছেন মডেল-অভিনেত্রী বিসমী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৫, ৩১ মে ২০২২
নতুন চমক নিয়ে আসছেন মডেল-অভিনেত্রী বিসমী
ছবি: জান্নাতুল ফেরদৌস বিসমী

শোবিজের নতুন মুখ জান্নাতুল ফেরদৌস বিসমী। এরইমধ্যে বিজ্ঞাপন, মিউজিক্যাল ফিল্ম ও নাটকে নজর কেড়েছেন। খুব শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি।

শোবিজে পথচলা বেশি দিনের নয়। তবে শুরু থেকেই ক্যারিয়ার নিয়ে বেশ সতর্ক তিনি। কাজের সংখ্যা না বাড়িয়ে খুব বেছে বেছে কাজ করছেন। আর এভাবেই অভিনয়গুণে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে চান বিসমী।

তিনি জানান, ‘আমার হাতে বেশ কিছু নতুন প্রজেক্ট আছে। এখনই এগুলো নিয়ে কিছু বলছি না, পুরোটাই সারপ্রাইজ হিসেবে তোলা রইল।'

বিজ্ঞাপনের মুখ হয়ে শোবিজে পথচলা শুরু হলেও সময়ের জনপ্রিয় গায়ক শেখ সাদীর ‘অভিমানী’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে নজর কাড়েন বিসমী। এরপর থেকেই নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়তে থাকে তার।

পরবর্তীতে ছোট পর্দার প্রিয়মুখ আরশ খানের সঙ্গে জুটি বাঁধেন বিসমী। এই জুটির ‘কিউটের ডিব্বা’ নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে চমক দেখিয়েছেন বিসমী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!