ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সেই খোলামেলা পোশাকে ফিরলেন উরফি (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪১, ২২ এপ্রিল ২০২২
সেই খোলামেলা পোশাকে ফিরলেন উরফি (ভিডিও)
উরফি জাভেদ

ইন্টারনেটে বরাবরই সিজলিং এবং বোল্ড লুকের মাধ্যমে উষ্ণতা ছড়ান অভিনেত্রী উরফি জাভেদ। এই খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব ট্রল নিয়ে কথা বলেছিলেন উরফি। সেখানে তিনি বলেন, ট্রল আর আমার মধ্যে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক আছে। ফ্যাশন চয়েসে উরফিকে যেমন সহজে অন্যদের চেয়ে আলাদা করা যায় তেমনি তার কথাবার্তাও।

তবে কয়েক দিন আগে প্রথমবারের মতো উরফিকে সম্পূর্ণ শরীর ঢেকে বিমানবন্দরে দেখেছেন ভক্তরা। অনেক ভক্তরা তো মজা করে বলেই ফেলেছেন দিনটিকে ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দিয়ে রাখার মতো।

মুম্বাইয়ের বিমানবন্দরে তার পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার ওপরে চাপিয়েছেন ডেনিমের জ্যাকেট। মুখে নেই রূপটান। চুল বাঁধা অগোছালো করে। পাপারাজ্জিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন তিনি। মুখ ঢেকে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে বাহিরে যাওয়ার গেটের দিকে এগোতে থাকেন।

কিন্তু সেই পোশাকে তিনি আর নেই। ফের খোলামেলা পোশাকে দেখা দিয়েছেন তিনি। এবার অদ্ভুত রকমের স্বচ্ছ প্যান্টে দেখা গিয়েছে তাকে। তাতে গোলাপি-বেগুনি আভায় হলোগ্রাম ছাপ, সঙ্গে পরেছেন ম্যাচিং ব্রালেট টপ। আর স্বচ্ছ প্যান্টের ভিতরে দেখা মিলছে অন্তর্বাস।

এর ফলে আবারো নেটমাধ্যমে সরব হলেন তিনি। নেটিজেনরা নানা রকমের মন্তব্যই করছেন। তবে এতে উরফির তেমন কিছুই যায় আসে না। ভিডিওতে এমনটাই দেখা গেল তাকে। হাস্যজ্জল ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়ে গেলেন সবাই।

সর্বশেষ ‘বিগ বস ওটিটিতে’ দেখা গিয়েছিল উরফিকে। ভক্তদের সঙ্গে কীভাবে সব সময় যোগাযোগ রাখতে হয় সেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। নিয়মিত ছবি ও ভিডিও দিয়ে থাকেন তিনি। বাড়ে ভাইয়্যা কি দুলহানিয়া, মেরি দুর্গা, বেপান্নাহ সিনেমাতেও কাজ করেছেন উরফি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!