ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আ‌য়োজন বাতিল, কাল বিয়ে হচ্ছে না রণবীর-আ‌লিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ১৩ এপ্রিল ২০২২
আ‌য়োজন বাতিল, কাল বিয়ে হচ্ছে না রণবীর-আ‌লিয়ার

বাংলা নববর্ষ তথা ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। তবে এখন শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ে ১৪ এপ্রিল হচ্ছে না!

আ‌লিয়ার ভাই রাহুল ভাট বলেন,  সংবাদমাধ্যমে তারিখ ফাঁস হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ের তারিখ বদলে দেওয়া হয়েছে। বিয়েটা হচ্ছে, তবে ১৪ এপ্রিল হচ্ছে না। ১৩ বা ১৪ তারিখ বিয়ের কোনো অনুষ্ঠান নেই। এটা পুরোপুরি নিশ্চিত।

এ‌দিকে রণধীর কাপুর গণমাধ্যমকে জানান, ১৫ এপ্রিলের আশেপাশে এই তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হ‌বে।

জানা‌ গেছে, আজ ‘বাস্তু’তে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। তারপর হবে মেহেন্দি আর সংগীতের অনুষ্ঠান। পিঙ্কভিলাকে রণধীর জানিয়েছেন, ‘রণবীরের বিয়ে, তবে আজ নয়। ১৫ এপ্রিলের আশেপাশে। আমি ওদের জন্য খুব খুশি।’

এদিকে আলিয়ার বাবা বলিউডের খ্যাতিমান নির্মাতা মহেশ ভাটের ভাষ্য, ‘আমাকে রণবীরের মা নীতু কাপুর এই বিয়ে নিয়ে কিছু বলতে মানা করেছে, আমি তার অনুরোধ ফেলতে পারব না।’

বলি পাড়ার এই হবু দম্পতির বিয়েতে কঠোর সুরক্ষাব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, সুরক্ষাব্যবস্থার কিছু অংশ আলিয়ার ভাই রাহুল ভাটের কাঁধে আছে।

কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে পুরো বাড়িটা। ছবি যাতে বাইরে লিক না হয়, তাই ফোটোগ্রাফারদের ফোনের ক্যামেরায় স্টিকার লাগানোর ছবিও শেয়ার করা হয়েছে একটি পাপারাৎজি পেজের তরফে। শোনা যাচ্ছে, বিয়ের জায়গায় ছবি তোলার অনুমতি নেই নিমন্ত্রিতদেরও। খুব হাতে গোনা কয়েকজন নিমন্ত্রিত। তাতে নাম রয়েছে করণ জোহর আর আয়ান মুখোপাধ্যায়ের।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!