ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রণবীর-আলিয়ার রিসেপশন পার্টি তাজমহল প্যালেসে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ১০ এপ্রিল ২০২২
রণবীর-আলিয়ার রিসেপশন পার্টি তাজমহল প্যালেসে
ফাইল ছবি

ভাট বাড়ির মেয়ে বউ হয়ে যাচ্ছেন কাপুর খানদানে। জাঁকজমক না হলে চলে? এই মুহূর্তে সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে উত্তেজনায় ফুটছে বলিউডে। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান সেরে আগামী ১৭ এপ্রিল জমজমাট রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন ‘রণলিয়া’। চোখধাঁধানো সেই পার্টিতে চাঁদের হাট বসবে মুম্বাইয়ের বিলাসবহুল হোটেল তাজমহল প্যালেসে।

আপাতত যা খবর, তাতে ১৪ এপ্রিলই চার হাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার। পঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে তার আগে থেকেই শুরু হয়ে যাবে বিয়ের নানা আনুষ্ঠানিক উদযাপন। বান্দ্রার ‘বাস্তু’তে মহা ধুমধামে সাত পাক ঘুরবেন ‘রণলিয়া’। পারিবারিক বিয়েতে যোগ দেবে কাপুর ও ভাট পরিবার। সামিল হবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।

এরপরেই ১৭ তারিখের জমজমাট আয়োজন। শোনা যাচ্ছে, বলিউডের খ্যাতনামীরা প্রায় সকলেই আমন্ত্রিত পার্টিতে। রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। পার্টিতে যোগ দিতে পারেন শাহরুখ কান, কর্ণ জোহর, হৃতিক রোশন, রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা কইফ, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ানসহ বহু তারকাই।

বলিপাড়ার সূত্র বলছে, বিয়ের আগে ব্যাচেলর পার্টির হুল্লোড়েও মাততে পারেন ঋষি কাপুরের একমাত্র পুত্র। জনা পঞ্চাশেক ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে আনন্দে-উচ্ছ্বাসে ভাসবেন রণবীর। সঙ্গী হবু বউ আলিয়াও।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!