ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রণবীর-আলিয়ার বিয়ে, দাওয়াত পেলেন যেসব তারকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ৬ এপ্রিল ২০২২
রণবীর-আলিয়ার বিয়ে, দাওয়াত পেলেন যেসব তারকা
ছবি: সংগৃহীত

আগামী ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে মুম্বাইয়ে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আসর বসছে। বলিউডে কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে নাকি বিয়ের অতিথির তালিকাও প্রস্তুত!

ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবরে বলা হয়েছে, আলিয়া-রণবীরের বিয়ের আসর যে তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে ফাঁস হয়েছে এই তারকা দম্পতির বিয়েতে বিটাউন থেকে কোন কোন তারকা উপস্থিত থাকতে পারেন।

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিয়ের দিন আমন্ত্রণ জানানো হয়েছে। কিছুদিন আগে কিং খান ‘পাঠান’ ছবির শুটিং শেষ করে মুম্বাইতে ফিরেছেন। এছাড়া সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন এই বিয়েতে।

বিয়ের পরের গ্র্যান্ড রিসেপশনে হাজির থাকার কথা করণ জোহর, মনীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর ছাড়া আরও অনেকের।

বিয়ের পর্বের পর এপ্রিলের শেষের দিকে তারা একটি পার্টির আয়োজন করবেন। সেখানে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

যদিও গতকালই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কাপুর পরিবারের প্রবীণ সদস্য তথা রণবীরের জেঠু রণধীর কাপুর। হিন্দুস্তান টাইমসকে মহারাষ্ট্রের শিরডি থেকে বর্ষীয়ান অভিনেতা জানান, আমি মুম্বইতে নেই আপাতত, বিয়ের ব্যাপারে আমি তো অন্তত কিছু শুনিনি। যদি আমার বাড়িতে এমন একটা বিয়ের অনুষ্ঠান ঘটতো, তাহলে আমি নিশ্চিত কেউ অন্তত আমাকে ফোন করে জানাতো।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!