ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মোশাররফের সঙ্গে বিয়ে পাগল কম বয়সী নায়িকা, অভিনেতা জানালেন ‘হোয়াট

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৩০ মার্চ ২০২২
মোশাররফের সঙ্গে বিয়ে পাগল কম বয়সী নায়িকা, অভিনেতা জানালেন ‘হোয়াট
ছবি: সংগৃহীত

দেশের অভিনয় জগতের দাপুটে তারকা মোশাররফ করিম। সিনেমা, টিভি নাটক, অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। তারা দু’জন জুটি বেঁধে সম্প্রতি কাজ করেছেন ‘হোয়াট ইজ লাভ’ শিরোনামের একটি নাটকে।

ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে সাত পর্বের বিশেষ নাটকটি। এতে একজন বিদেশ ফেরত প্রবাসীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, অন্যদিকে বিয়ে পাগল এক তরুণীর ভূমিকায় আছেন সারিকা।

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। পরিচালনায় তুহিন হোসেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে রোম্যান্টিক-কমেডি ধাঁচের নাটকটির শুটিং শেষ হয়েছে।

নির্মাতা তুহিন হোসেন বলেন, আমি মনে করি ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা আসলে নেই। একেকজনের কাছে ভালোবাসা একেকরকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ যে ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে, এটাকেই আমরা হোয়াট ইজ লাভ বলতে চেয়েছি।

আগামী রোজার ঈদে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে এই নাটক। এতে আরো অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!