ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

গোপন কথাটি গোপনেই রাখতে চাচ্ছে বিজয়-রাশ্মিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২২
গোপন কথাটি গোপনেই রাখতে চাচ্ছে বিজয়-রাশ্মিকা
সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা রাশ্মিকা মন্দনা এবং বিজয় দেবারাকোন্ডা। প্রথম জনকে ডাকা হয় ‘জাতীয় ক্রাশ’ বলে। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয়ের পর থেকে দর্শক তাকে চিনছেন ‘শ্রীবল্লী’ নামে। টানটান সেই অ্যাকশন ছবিতে ‘পুষ্পা’ অর্থাৎ অল্লু অর্জুনের প্রেমিকা তিনি। অপরদিকে জনপ্রিয়তায় পিছিয়ে নেই বিজয় দেবারাকোন্ডাও। অনেকেই মনে করেন, আগামী দিনে তার হাতেই থাকবে বাণিজ্যিক দক্ষিণী ছবির লাগাম।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দ’-এর মতো সুপারহিট প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রাশ্মিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া- বিজয়-রাশ্মিকাকে নিয়ে চর্চার শেষ নেই।

আরো পড়ুন> পাঁচ দিনের হানিমুনে শরীরের যা বেড়ে গেলো মিমের

আপাতত মুম্মাইয়ে দিন কাটছে তাদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গেছে নায়ক-নায়িকাকে। আর এতেই গুঞ্জন রটেছে, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বাই গেছেন দু’জন।

তবে চর্চা-আলোচনা নিয়মিত চললেও বিজয় বা রশ্মিকা তাদের প্রেম এবং বিয়ের বিষয়ে কিছুই বলছেন না। যেন গোপন কথাটি গোপনে রাখতে কোনো ত্রুটি রাখছেন না তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বলিউড
লিংক সফলভাবে কপি হয়েছে!