ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারো নববধূ সাজলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ৮ জুন ২০২১
আবারো নববধূ সাজলেন অপু বিশ্বাস
ছবিঃ সংগৃহীত

করোনাকালে বদলে গেছে সকল পুরনো নিয়ম। সব কিছুর মতো বিয়েও কিছুটা আগের নিয়মের বাইরে চলে গেছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে, ঘরোয়া আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করছেন অনেকে।

তবে অনুষ্ঠানের আকার ছোট কিংবা বড় যেমনই হোক, উৎসবে ভাঁটা পড়ুক সেটা কেউই চান না। আর তাই উত্তরার ১১ নং সেক্টরে খান টাওয়ারে 'রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মল' সেজেছে উৎসবের সাজে।

আর তাদের এই আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সঙ্গে বিয়ের গহনায় নিজেকে জড়িয়ে আবারো নববধূ সাজে হাজির হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

তবে বিয়ের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ওই ফ্যাশন মলটির প্রচারের স্বার্থে এই রূপে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!