ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দিশা পাটানির সঙ্গে চুম্বন, ‘নো কিস পলিসি’র ইতি টানলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৩ এপ্রিল ২০২১
দিশা পাটানির সঙ্গে চুম্বন, ‘নো কিস পলিসি’র ইতি টানলেন সালমান
ছবি: সংগৃহীত

বলিউডের একাধিক রোম্যান্টিক চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে এখনো হিট অনেকগুলি। কিন্তু কখনো অনস্ক্রিন চুম্বনে রাজি হননি সালমান খান। এর কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন নিজের অস্বস্তিবোধের কথা। একবার বলেও ছিলেন যে কোনো সিনেমা হিট হতে গেলে তাতে চুম্বনের ঘনিষ্ঠ দৃশ্য থাকতেই হবে এরকম কোনো মানে নেই। 

তবে এবার নিজের পরবর্তী ছবি ‘রাধে’তে নিজের অনস্ক্রীন ‘নো কিস পলিসি’ ইতি টানলেন সালমান খান। ছবির ট্রেলার মুক্তি পরে অনন্ত এমনটাই জানা গেলো। 

কেননা ট্রেলারে দেখা গেলো ছবির নায়িকা দিশা পাটানির সঙ্গে সালমানের চুম্বনের দৃশ্য। লিপ লকড! ঠোঁটে ঠোঁট, নাকে নাক! ভাইজান তবে নিজের কথার উল্টো পথেই হাঁটলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘রাধে’ ছবির ট্রেলার। পটভূমি সেই মায়ানগরী মুম্বাই। শহরে মাথা চাড়া দিচ্ছে গুণ্ডারাজ। মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুণ্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিষ্ট ‘রাধে’কে (সালমান) দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। 

প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও আছেন রণদীপ হুডা। এছাড়াও ছবিতে দেখা মিলবে জ্যাকি শ্রফের। চলতি বছরের ১৩ই মে ঈদে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পাবে এই ছবি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!