ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ফ্যাট থেকে ফিট ফারদিন খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ৬ ডিসেম্বর ২০২০
ফ্যাট থেকে ফিট ফারদিন খান
ফারদিন খান

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা ফারদিন খান। যিনি ছিলেন লাখো তরুণীর ক্রাশ। যদিও এখন অনেকটাই আড়ালে তিনি। দীর্ঘদিন পর আবারো আলোচনায় এই অভিনেতা।

শনিবার (৫ ডিসেম্বর) ‘দিল বেচারা’ সিনেমাখ্যাত পরিচালক ও কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবড়ার অফিসের বাইরে দেখা যায় ফারদিনকে। সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে তাকে। ফ্যাট থেকে ওজন কমিয়ে সম্পূর্ণ ফিট ‘হেই বেবি’ অভিনেতা। নতুন লুকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ফারদিনের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের ধারণা, আবারো বলিউডে ফেরার পরিকল্পনা করছেন তিনি। একজন মন্তব্য করেছেন, ‘এই লুকে ফারদিনকে খুব ভালো লাগছে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘এই বয়সেও অনেক হ্যান্ডসাম ফারদিন’।

এর আগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারদিনের কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে এই অভিনেতাকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। ফোলা গাল, ভুঁড়িসহ তাকে দেখার পর নানাভাবে বিদ্রূপও করেছিলেন কেউ কেউ। যদিও পরবর্তী সময়ে এক টুইটে ফারদিন লিখেছিলেন, ‘একদমই লজ্জিত নয়, কেন লজ্জা পাব? খারাপ লাগছে না, ডিপ্রেশনেও নেই। তবে অন্ধও নই। খুশি? জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়ে রয়েছি।’

২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশাকে বিয়ে করেন ফারদিন। তার দুই সন্তান- মেয়ে দিয়ানি ইসাবেলা খান ও ছেলে আজারিয়াস খান। ফারদিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দুলহা মিল গ্যায়া’। ২০১০ সালে মুক্তি পায় এটি।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!