ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তঃসত্ত্বা আনুশকা, এরমধ্যেই বিরাটের সাহায্যে ইয়োগা করছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১ ডিসেম্বর ২০২০
অন্তঃসত্ত্বা আনুশকা, এরমধ্যেই বিরাটের সাহায্যে ইয়োগা করছেন অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে যেন সব সময় আনুশকার পাশে থাকার চেষ্টা করছেন বিরাট কোহলি। এবার স্ত্রীকে ইয়োগার অনুশীলন করাতেও দেখা গেলো ক্যাপ্টেন কোহলিকে।

সম্প্রতি আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে ইয়োগা করতে দেখা যায় অভিনেত্রীকে। 'হ্যান্ডস ডাউন' নামে ওই ইয়োগা করতে যাতে আনুশকার অসুবিধা না হয়, সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে দেখা যায় বিরাটকে। আনুশকা যখনই ওই ছবি শেয়ার করেন, তখনই তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা তাদের ভালোবাসায় ভরিয়ে দেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়াওই ছবি নিচে আনুশকা জানান, তার জীবনে ইয়োগা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্ডস ডাউন নামে এই ইয়োগা অন্তঃসত্ত্বা হওয়ার আগেও তিনি অনুশীলন করতেন প্রায় প্রতিদিন। বর্তমানে নির্দিষ্ট ওই ইয়োগা করতে বিরাট তাকে সাহায্য করছেন বলেও জানান অভিনেত্রী। এই আসন করতে গিয়ে আনুশকা যাতে না টলে যান, সেই কারণে সাবধানতা অবলম্বন করতেই বিরাট তাকে সাহায্য করছেন বলেও জানান তিনি।

Advertisement

জানা যাচ্ছে, ২০২১ সালের জানুয়ারিতেই বিরাট-আনুশকার জীবনে আসছে নতুন অতিথি। ওই সময় আনুশকা এবং নবজাতকের পাশে থাকতে বিরাট পিতৃত্বকালীন ছুটির আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!