ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সানা খান-কে নিয়ে জোরদার ট্রোল নেট জনতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ২৪ নভেম্বর ২০২০
সানা খান-কে নিয়ে জোরদার ট্রোল নেট জনতার
সানা খান-আনাস

ধর্মের জন্য বিনোদন দুনিয়া ছেড়েছেন। এবার থেকে ধর্মের পথেই চলবেন। যা করবেন, তা আল্লাহর নির্দেশ মেনেই করবেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই পোস্ট করেন সানা খান।

ওই পোস্টের কয়েক দিনের মধ্যেই বিয়ে করে ফেলেন সানা খান। গুজরাটের মুফতি আনাস সাঈদকে বিয়ে করে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যখন সানা ছবি শেয়ার করেন, তারপর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়।  

আল্লাহর নির্দেশের গুজরাটের এক মুফতিকে বিয়ে করেছেন বলে সানা জানালে, তাকে ট্রোল করতে শুরু করেন নেট জনতার একাংশ।

Advertisement

মডেল অভিনেত্রী সোফিয়া হায়াতের মতো অবস্থা হবে সানা খানের। এমন মন্তব্য করতে শুরু করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, ক্যাথোলিক গাউন পরে, কেক কেটে মুফতিকে বিয়ে করেন সানা খান। তিনি যাতে সুস্থ বৈবাহিক জীবন পালন করতে পারেন, তার জন্য শুভেচ্ছা জানালেও, সানা যে ভবিষ্যতে কী করবেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

কেউ আবার বলতে শুরু করেন, সোফিয়া হায়াতও সন্ন্যাসী হয়েছিলেন কিন্তু তার সেই আচার আচরনের আড়ম্বর এক বছরের বেশি টেকেনি। সানা খানও পরবর্তী সোফিয়া হায়াত বলে কটাক্ষ শুরু করেন অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!