বিয়ে করছেন নায়ক বাপ্পি চৌধুরী
রুপালি পর্দার মানুষদের নিয়ে তার ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। তাদের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছুতেই ভক্তরা মুখিয়ে থাকে। ঠিক তেমনি সেই তালিকা থেকে বাদ যায়নি ঢালিউডের অভিনেতা বাপ্পি চৌধুরী।
নায়কের প্রেম বা বিয়ে বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে গুঞ্জন। তবে এবার কোনো গুঞ্জন নয়। সত্যি বিয়ে করতে চলেছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী। এ নায়ক নিজেই জানালেন তার বিয়ের খবর।
তিনি বলেন, তার জন্য পাত্রী দেখছে পরিবার। তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে সব দায়িত্ব পরিবারের উপরই ন্যাস্ত করেছেন। বাপ্পি চৌধুরী বলেন, পরিবার থেকে পাত্রী দেখা চলছে। আমার কেমন মেয়ে পছন্দ সেটা তাদের বলেছি। তারা সে অনুযায়ী চেষ্টা করছেন। তবে বিয়ে কখন হবে সেটা এখনই বলা যাচ্ছে না।
জীবন, সংসার নিয়ে ভালো বোধ আছে এমন একটা মেয়েকে বিয়ে করতে চান এই অভিনেতা। পাশাপাশি তাকে বুঝবে এবং লক্ষ্মী হবে এমন একটা বউ চান তিনি।
বউকে ভ্রমণপিপাসু হতে হবে জানিয়ে বাপ্পি বলেন, আমার ঘুরতে খুব ভালো লাগে। বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই, ইচ্ছামতো ঘুরতে চাই। তাই যেই বউ হোক তারো যেন ঘুরে বেড়ানোটা পছন্দের হয়।