ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ছেলেকে বন্দি করে রেখেছে শ্বেতা, অভিযোগ প্রাক্তন স্বামীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ৫ নভেম্বর ২০২০
ছেলেকে বন্দি করে রেখেছে শ্বেতা, অভিযোগ প্রাক্তন স্বামীর
ফাইল ছবি

বন্দি করে রেখেছে ছেলেকে। দেখা করতে দিচ্ছে না। হিন্দি টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী অভিনব কোহলি। বারবার বেল দিয়ে চিৎকার করে ডাকলেও কেউ দরজা খুলছে না। এমনই ভিডিও পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

২০১৩ সালে পেশায় অভিনেতা অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালের ২৭ নভেম্বর দু’জনের ছেলে রেয়াংশের জন্ম হয়। এরপরই দু’জনের সম্পর্ক খারাপ হতে থাকে। ২০১৯ সালে অভিনবের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শ্বেতা। ঘরোয়া হিংসার পাশাপাশি তার প্রথম পক্ষের মেয়ে পালকের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ আনেন। অভিনবকে পুলিশি হেফাজতে নেয়া হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। পরে ইনস্টাগ্রাম প্রোফাইলে শ্বেতাকন্যা পালক জানান, অভিনব কেবল মৌখিকভাবে তাকে হেনস্তা করেছিলেন।

এর আগেও অভিনব অভিযোগ করেন ছেলে রেয়াংশের সঙ্গে শ্বেতা তাকে দেখা করতে দিচ্ছেন না। নিজের এই নতুন ভিডিওয় তিনি জানান, প্রকাশ্যে জানানোর পর শ্বেতা ছেলের সঙ্গে দেখা করতে দিয়েছিলেন কিন্তু এখন আর দরজা খুলছেন না। শ্বেতাকে করা মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

বর্তমানে ‘মেরে ড্যাড কি দুলহন’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা। তারই ফাঁকে মেয়ে পালকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে অভিনবের অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি হিন্দি টেলিভিশন অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!