রণবীর নয়, অন্য এক অভিনেতাকে চুম্বন করেই ঘুমাতেন দীপিকা!
বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মাদক মামলায় নাম উঠে আসে জনপ্রিয় এই অভিনেত্রীরও। এনসিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে অনেকে দাবি করেন। যদিও এখনো পর্যন্ত দীপিকার ভক্তকূল তাকে সমানভাবেই ভালোবাসা দিচ্ছেন।
তবে বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী কার প্রেমে মগ্ন ছিলেন জানেন?
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপ্পির ছিলো অমোঘ টান। এমনকি,তার ঘরের দেয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিলো এবং তিনি অভিনেতার ছবিতে চুম্বন করে তবেই ঘুমোতে যেতেন বলে এক সাক্ষাৎকারে জানান দীপিকা পাড়ুকোন।
দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের টান রয়েছে হৃত্বিক রোশনের উপর। কাহো না প্যায়ার হ্যায় মুক্তি পাওয়ার পর থেকেই শ্রদ্ধা হৃত্বিকে মগ্ন হয়ে যান বলে জানান। তার ঘরে হৃত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে।
অন্যদিকে বি টাউনে পা রাখার পর প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা এবং পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও, আলিয়ার পছন্দের মানুষ ছিলেন অন্য কেউ। একটি সাক্ষাৎকারে আলিয়া দাবি করেন, শাহিদ কাপুরকে তিনি এককালে খুব পছন্দ করতেন। প্রসঙ্গত শানদার-এ পছন্দের অভিনেতা শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন আলিয়া।
অন্যদিকে আলিয়া যেমন শাহিদের ভক্ত ছিলেন তেমনি রণবীর কাপুর ছিলেন মাধুরী দীক্ষিতের ভক্ত। নিজের এক সাক্ষাতকারে এমনই একবার জানিয়েছিলেন রণবীর কাপুর।