ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচনার স্বীকার, অবশেষে মুখ খুললেন ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ১ নভেম্বর ২০২০
ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচনার স্বীকার, অবশেষে মুখ খুললেন ফারিয়া
নুসরাত ফারিয়া

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিম বিশ্ব। আর সেই কারণে বাংলাদেশেও চলছে ফরাসি পণ্য বয়কটের হিড়িক। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে।

সেই পথ অনুসরণ করে শনিবার ভোরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুধু বয়কটই করেনি, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল কারটায়ার ঘড়িটিকেও ফেলে দিয়েছেন বলে জানান।

এ স্ট্যাটাসের পর পরই চারিদিক থেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য আসতে থাকে। নেটিজেনদের থেকে যেমন প্রশংসা পেয়ে যাচ্ছেন তেমনি সমালোচনাতেও ডুবছেন। অবশেষে সেসব সমালোচকদের একহাত নিলেন নুসরাত।

শনিবারই বিকালে ফের আরেকটি স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া।

ছবি: ফেসবুক থেকে নেয়া সেখানে লেখেন, কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারোর কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর অধিকার নেই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!