ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মাহির চুমু পেয়ে অবাক শাকিব

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১২ অক্টোবর ২০২০
মাহির চুমু পেয়ে অবাক শাকিব
মাহিয়া মাহি এবং শাকিব খান

পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে ২০১৩ সালে জুটি হয়ে কাজ করেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিলো সুপার ডুপার হিট। দীর্ঘ সাত বছর পর আবারো একসঙ্গে হয়েছেন শাকিব-মাহি। ছবির নাম ‘নবাব এলএলবি’। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অনন্য মামুন।

রাজধানীর বিভিন্ন লোকেশনে এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে এখন বাকি রয়েছে ছবিটির গানের শুটিং। সোমবার (১২ অক্টোবর) অনন্য মামুন একটি ছবি পোস্ট করে সে কথাই জানালেন।

তার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, চলছে ডাবিং...নবাব এলএলবি। রোমান্টিক মুহূর্তের মজার সেই ছবিতে দেখা গেল শাকিব খানের গালে চুমু দিচ্ছেন মাহি। সেই চুমু পেয়ে অবাক শাকিব।

বলার অপেক্ষা রাখে না, ছবিটি বেশ মনে ধরেছে দুই তারকা শাকিব ও মাহি ভক্তদের। দীর্ঘদিন পর আবারো এই জুটিকে পেয়ে উচ্ছ্বসিত ঢালিউড প্রেমীরা। তারা আশা করছেন ছবিটি সুপারহিট হবে।

চলতি অক্টোবরেই মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির শুটিং শুরু হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এখানে শাকিব-মাহির সঙ্গে আরো দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘নবাব এলএলবি’র পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করছেন অনন্য মামুন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!