ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যেভাবে অন্ধকার জীবন থেকে ফিরে এলেন অভিনেত্রী তিন্নি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ১১ অক্টোবর ২০২০
যেভাবে অন্ধকার জীবন থেকে ফিরে এলেন অভিনেত্রী তিন্নি
শ্রাবস্তী দত্ত তিন্নি

শ্রাবস্তী দত্ত তিন্নি। এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী। বর্তমানে মিডিয়া থেকে অনেকটা দূরে অবস্থান করছেন তিনি। বর্তমানে একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন এ অভিনেত্রী। সেখানেই বসবাস করছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকে তিন্নির ব্যক্তিগত জীবনের উত্থান-পতন কম বেশি অনেকেরই জানা। বিবাহ বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকের আসক্তি সব মিলেয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। তবে সেই জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিন্নি।

চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিন্নির সাম্প্রতিক কালের পোস্ট করা ছবিগুলো তারই প্রমাণ দেয়। ক্যারিয়ারের শুরুর দিকে যেমন গ্ল্যামার আর মাধুর্যতা ছিলো তার, তা একটা সময় হারিয়ে গেলেও তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। ফিরে এসেছে তার সেই গ্ল্যামার।

শ্রাবস্তী দত্ত তিন্নিদেশ ছেড়ে কানাডায় গিয়ে জীবনকে সাজিয়েছেন নতুন করে। হারিয়ে যাওয়া সেই রূপলাবন্য অনেকটাই ফিরে পেয়েছেন তিনি।

২০০৪ সালে মিস বাংলাদেশ হয়েছিলেন তিন্নি। এরপর মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শকের মনজয় করে নিয়ে রাতারাতি তারকা বনে যান। ২০০৬ সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন। তিন্নি-হিল্লোল দম্পতির মেয়ে ওয়ারিশা। ২০০৯ সালে এ তারকা দম্পতি আলাদা হয়ে জান।

এরপর মিডিয়া থেকে দূরে সরে পড়েন তিন্নি। ২০১২ সালে তাদের ডিভোর্স হয়। সে সময় মাদকে আসক্ত হয়ে পড়েন এ অভিনেত্রী। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৪ সালে পরিবারের অমতে আদনান হুদা সাদ নামের এক ব্যক্তিকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। ২০১৬ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এএ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!