ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রাক্তন প্রেমিকের ছেলেকে ভালোবেসে উপহার পাঠালেন মিমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ২ অক্টোবর ২০২০
প্রাক্তন প্রেমিকের ছেলেকে ভালোবেসে উপহার পাঠালেন মিমি
ছবি: রাজ, ইউভান ও মিমি

টলিউডের ছোট্ট তারকা ইউভান। যে কিনা  টলিউডের 'পাওয়ার কাপল' রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছেলে সন্তান। এবার এই ছোট্ট ইউভানের জন্য ভালোবেসে উপহার পাঠালেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা হয় সেই ছবি।

রাজ-শুভশ্রীর ছেলের জন্য মিমির সেই উপহার দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। পাশাপাশি ইউভানকে ভালোবাসাও পাঠান প্রত্যেকে।

উপহার সহ রাজ, ইউভান ও মিমির ছবি সম্প্রতি চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি ইউভানের আগমন হয়। তার জন্মের পর থেকেই সে সেলিব্রিটি হয়ে উঠতে শুরু করেছে। কখনো বাবার কোলে বসে আদর খেতে দেখা যায় তাকে, আবার কখনো মায়ের কোলে শুয়ে ছবি তুলতে দেখা যায় ইউভানকে।

খালা দেবশ্রীর সঙ্গেও ইউভানের ছবি ভাইরাল হয়। ইউভানকে লেখা মাসির চিঠি দেখেও আপ্লুত হয়ে যান রাজ-শুভশ্রীর ভক্তরা। সবকিছু মিলিয়ে ইউভান চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম 'স্টার কিড' বললে কোনো অত্যুক্তি হয় না।

সূত্র: জিনিউজ

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!