কখনো টপলেস, কখনো বিকিনিতে স্বস্তি খোঁজেন আইরিন
ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত দেখা যায় না চিত্রনায়িকা আইরিন সুলতানাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বেশ সরব দেখা যায়। কখনো টপলেস, কখনো বা বিকিনি পরে নানা ভঙ্গিমায় ফটোশুট করেন তিনি। সেসব ছবি পোস্ট করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। এনিয়ে অসংখ্য বার এমন সাহসিকতার পরিচয় দিয়েছেন আইরিন।
উর্ধ্বাঙ্গে বসনবিহীন বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশের পরই তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যখন এ ধরনের ছবি নিয়ে তীব্র আপত্তি তুলছেন; তখন আরেকাংশ বলছেন, শোবিজ তারকা হিসেবে টপলেস বা বিকিনি পরা ছবি আপলোড করতেই পারেন তিনি। নানা দেশের মডেল ও অভিনেত্রীরা এমন ছবি দিয়েই থাকেন। তবে এসব আলোচনা-সমালোচনা নিয়ে আইরিনের ভ্রুক্ষেপ নেই।
করোনার কারণে বর্তমানে নিজের বাসাতেই অবস্থান করছেন আইরিন। এখনো তার হাতে থাকা সিনেমার কাজ শুরু হয়নি। অনেকেই শুটিং শুরু করলেও আইরিনের ছবিগুলোর শুটিং কবে শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারে না এ অভিনেত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় বাসায় থেকে অনেকটা খারাপ লাগা তৈরি হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে না। শুটিং খুব মিস করছি; কাজে ফেরার অপেক্ষায় আছি।
ব্যক্তিজীবনে বিয়ের ব্যাপারে কী ভাবছেন সে ব্যাপারে এই নায়িকা বলেন, বাড়ি থেকে বরাবরই আমাকে স্বাধীনতা দিয়ে রেখেছে। বিয়ে নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমি আরো স্যাটেল হয়ে বিয়ের পরিকল্পনা করতে চাই।
২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন আইরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। এছাড়া অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ সিনেমায়।
অন্যদিকে টিভি নাটকেও অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এছাড়া অভিনয় করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে। এছাড়া দেশে এবং বিদেশে বহু র্যাম্প মডেলিংয়ে অংশ নেয়া আইরিন টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।