ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২০
অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন ফারিয়া
নুসরাত ফারিয়া

‘নুসরাত ফারিয়া বিয়ে করেছেন!’ এমন গুঞ্জন ছিল বছরখানেক। এরপর নানা নাটকীয়তা শেষে চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। কিন্তু নায়িকার বিবাহ অভিযান হবে কবে? সেই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে।

এদিকে এমন প্রশ্নের মাঝে সামনে এলো আরো এক তথ্য, অস্ট্রেলিয়াতে স্থায়ী হচ্ছেন এই নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি। 

এদিকে, এবারের ডিসেম্বরেই নিজের বিবাহ অভিযানে নামবেন বলে জানান নুসরাত ফারিয়া। 

বর্তমানে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এগুলো হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘যদি কিন্তু তবুও’ ইত্যাদি। এছাড়া কলকাতার নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ নামের একটি সিনেমাতেও কাজ করছেন ফারিয়া।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!