ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ডিসঅর্ডারে ভুগছেন মিমি, ভিডিও পোস্ট করতেই ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২০
ডিসঅর্ডারে ভুগছেন মিমি, ভিডিও পোস্ট করতেই ভাইরাল
মিমি চক্রবর্তী

মহালয়ার আর মাত্র কয়েকদিন। আর এবার করোনা আবহেও শুরু হয়ে গিয়েছে পুজার প্রস্তুতি। তাই পুজার আগেই মিমি চক্রবর্তীও নিচ্ছেন বিশেষ প্রস্তুতি। সেই প্রস্তুতির সঙ্গে যোগাযোগ রয়েছে একটি ডিসঅর্ডারের।

সম্প্রতি মিমি একটি বাড়ি পরিষ্কার করার ভিডিও পোস্ট করেন। যেখানে একটি উইন্ডচাইম পরিষ্কার করছেন তিনি। আর এর ক্যাপশনে তিনি লিখেছেন, অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার।

অতিরিক্ত পরিষ্কার থাকার একটি ডিসঅর্ডারকে বলে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার। যা মিমির রয়েছে। আর সেই ডিসঅর্ডারের কারণে প্রতিটি জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করছেন তিনি।

ভিডিও দেখে সকলেই লিখেছেন তাদেরও একই অবস্থা। প্রসঙ্গত, মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে মিমিকে। সম্প্রতি তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তাকে প্রথমদিকে অনেকেই ট্রল করেছিলেন এই বলে যে তাকে মহিষাসুরমর্দিনী অবতারে একেবারেই মানায়নি। তবে ধীরে ধীরে বদলাচ্ছে সেই মনোভাব।

ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!