[ বিনোদন ]
দুই পথশিশুর স্বপ্ন পূরণ করলেন সিয়াম
সিয়াম আহমেদ
এ সময়ের অভিনেতা সিয়াম আহমেদ আগে থেকেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পথশিশু ও বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছেন সব সময়। গেল ২৮ আগস্ট মধ্যরাতে নিবিড় ও রাসেল নামের দুই পথশিশু স্বপ্ন পূরণ করেছেন এই অভিনেতা।
জানা গেছে, ওই পথ শিশুদের ইচ্ছে ছিল প্রাইভেট কারে ওঠার। এরপর রাজধানীর মালিবাগ, রাজারবাগসহ বেশ কিছু স্থানে নিজের গাড়িতে করেতাদের ঘুরিয়েছেন তিনি। এ সময় ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছেন।
সিয়াম বলেন, আমি ওদের মুখে হাসি ফোটাতে চাই। সময় পেলে ছুটে যাই ওদের মতো শিশুদের কাছে। ছোট ছোট ইচ্ছা পূরণ করে দেয়ার চেষ্টা করি। গাড়িতে ওরা যখন আমার পাশে বসেছিল তখন ওদের চোখে-মুখে যে উচ্ছ্বাস, তা সারা জীবন মনে রাখার মতো। আমি চাই, অন্যরাও ওদের পাশে দাঁড়ান।
সিয়াম আহমেদের হাতে বর্তমানে সাতটি সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে ছবিগুলোর শুটিং বন্ধ রয়েছে। এর মধ্যে সম্প্রতি একটি মুঠেফোন সেবাদান প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন এ অভিনেতা। এছাড়াও করোনায় ঘরবন্দী সময়ে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং দুটি সিনেমার গল্প লিখেছেন এই অভিনেতা।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!