ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

জুটি বাঁধলেন বিপাশা-সাঞ্জু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ২৩ আগস্ট ২০২০
জুটি বাঁধলেন বিপাশা-সাঞ্জু
বিপাশা কবির ও সাঞ্জু জন

দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির ও চিত্রনায়ক সাঞ্জু জন। তারা জুটি হয়ে সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। শিরোনাম ‘দ্য নিউ নরমাল’। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। 

বিপাশা কবির বলেন, করোনার কারণে দীর্ঘদিন সব ধরনের শুটিং থেকে দূরে ছিলাম। ঘরবন্দী থাকলেও প্রতিটি মুহূর্তেই শুটিং খুব মিস করেছি। অবশেষে কাজে ফিরতে পেরে আনন্দ লাগছে। করোনাকালের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। থাকছে দর্শকদের জন্যও বার্তা।

সাঞ্জু জন বলেন, ভিন্ন একটি গল্পে কাজ করলাম। করোনাকালের নতুন একটি জার্নির দেখা মিলবে এ গল্পে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। 

নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, খুব শিগগিরই দেশের প্রথম সারির একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে এই চলচ্চিত্রটি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!