[ বিনোদন ]
নজরুলের নায়িকা মিম মানতাসা
মিম মানতাসা
দীর্ঘ পর শুটিংয়ে ফিরেছেন লাক্স সুপারস্টার মিম মানতাসা। এ যাত্রার শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পের নায়িকা হলেন তিনি।
কাজী নজরুল ইসলামের ‘জিনের বাদশা’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আল্লারাখা’। নাটকটি পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিস। এর চিত্রনাট্য করেছেন নজরুল ইসলাম। নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষী মুসলমান। গ্রামের একটেরে ঘরকতক কায়স্থ যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। এই গ্রামের মাতব্বর গোছের চুন্নু ব্যাপারির ছেলে আল্লারাখা ও মধ্যবিত্ত চাষী নারদ আলীর মেয়ে চান ভানু এই গল্পের নায়ক-নায়িকা।
নাটকটিতে আল্লারাখা চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। আর ‘চান ভানু’ চরিত্র রূপায়ন করেছেন মিম মানতাসা। নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!