ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম-ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ২৩ আগস্ট ২০২০
ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম-ফারিয়া
সিয়াম আহমেদ এবং নুসরাত ফারিয়া

বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন অপো’র বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও সিয়াম।

গেল সপ্তাহে এই মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন এই দুই তারকা। সে সময় সিয়াম-ফারিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান।

প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুইটি বিজ্ঞাপন ও ওভিসিতে অংশ নিয়েছেন এই দুই চলচ্চিত্র তারকা। সম্প্রতি শেষ হয়েছে শুটিং। সামনে আরো বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যাবে তাদেরকে।

সিয়াম আহমেদ এবং নুসরাত ফারিয়ার সঙ্গে অপো’র বাংলাদেশের চুক্তির ছবি

এই বিষয়ে ইফতেখার সানিডয়াম ও ফারিয়া। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদেরকে দুজনকে আন্তরিক অভিনন্দন। আগামী কিছুটা সময় তারা দুজন আমাদের প্রোডাক্টের হয়ে কাজ করবেন, অংশ নেবেন অপো’র বিভিন্ন প্রচারণামূলক কাজে।

সিয়াম আহমেদ বলেন, অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সঙ্গে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। আমার সঙ্গে রয়েছেন ফারিয়াও। আমরা দুজনে আগামীতে এই মুঠোফোন প্রতিষ্ঠানের হয়ে বেশকিছু প্রচারণামূলক কাজে অংশ নেবো। 

এর আগে আন্তর্জাতিক সু ব্র্যান্ড ‘স্কেচার্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির অপারেশন সুন্দরবন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!