ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আন্ডারওয়ার্ল্ডের গল্পে শাহীন সুমনের ‘মাফিয়া’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ৭ আগস্ট ২০২০
আন্ডারওয়ার্ল্ডের গল্পে শাহীন সুমনের ‘মাফিয়া’
শাহীন সুমন

ঢাকাই সিনেমার ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমনের হাতে বর্তমানে বেশ কিছু চলচ্চিত্র রয়েছে। এরমধ্যেই শুরু করতে যাচ্ছেন নতুন এক জার্নি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন শাহীন সুমন। 

তারকাবহুল এই সিরিজটির নাম ‘মাফিয়া’। আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপনের চিত্র ফুটে উঠবে এখানে। থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প। দিল মোহাম্মদের চিত্রনাট্যে ‘মাফিয়া’ নির্মিত হবে ১৫০ পর্বে। 

শাহীন সুমন বলেন, আন্ডারওয়ার্ল্ডের গল্পগুলো সবসময়ই আমাকে খুব আকর্ষণ করে। এ ধরনের গল্পের নির্মাণ দর্শকও পছন্দ করেন। সেই ভাবনা থেকেই ‘মাফিয়া’ নির্মাণ করছি। আর ওয়েব সিরিজে আসার কারণ হলো সময়ের ট্রেন্ডকে ধরা। এখন সবখানেই বিগ বাজেটে ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। এগুলোর দর্শক চাহিদাও ব্যাপক। আশা করছি ‘মাফিয়া’ও দর্শকের কাছে জনপ্রিয়তা পাবে।

তিনি আরো বলেন, ১১ আগস্ট থেকে শুটিং শুরু করবো নারায়ণগঞ্জে। এছাড়াও ঢাকা ও কক্সবাজারে এ ছবির দৃশ্যায়ন হবে। একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। আমরা সব প্রস্তুতি নিয়েছি। করোনা মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছি আমরা। শিল্পী তালিকায় চমক থাকবে। 

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ওয়েব সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির চ্যানেল ভয়েস টিভির ইউটিউব, ফেসবুক ও ওয়েব পোর্টালে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!