ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তাদের বিয়েটা কবে হচ্ছে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ২৯ জুলাই ২০২০
তাদের বিয়েটা কবে হচ্ছে?
রণবীর কাপু‌র ও আলিয়া ভাট

অ‌নেকটা প্রকা‌শ্যেই প্রেম কর‌ছেন বলিউডের অভিনেতা রণবীর কাপু‌র ও অভিনেত্রী আলিয়া ভাট। অবশ্য দুই তারকা প্রে‌মের সম্প‌র্কের বিষ‌য়ে কখনো স্বীকারও ক‌রেন‌নি। ক‌য়েকদিন আ‌গেও শোনা গে‌ছে, বি‌য়ে কর‌তে যা‌চ্ছেন আলিয়া ও রণবীর। এটাও গুঞ্জন র‌টে‌ছে, ক‌রোনা প‌রি‌স্থি‌তি স্বাভ‌া‌বিক হ‌লেই বি‌য়ের পিঁ‌ড়ি‌তে বস‌বেন এ যুগল। কিন্তু ঋ‌ষি কাপু‌রের মৃত্যুর পরপর বি‌য়ের বিষয়‌টি থম‌কে যায়।

ব‌লিউডে গুঞ্জন উঠেছে, দী‌পিকা ও ক্যাটরিনার ম‌তো আ‌লিয়া‌কেও ছে‌ড়ে যা‌চ্ছেন রণবীর। ইদা‌নিং আ‌লিয়ার স‌ঙ্গে যোগা‌যোগও ক‌মি‌য়ে দি‌য়ে‌ছেন ব‌লেও জানা গে‌ছে দুজ‌নের ঘ‌নিষ্ঠদের কাছ থে‌কে। 

ত‌বে এটা সম্পূর্ণ গুজব ব‌লেই আখ্যা দি‌য়ে‌ছেন আ‌লিয়া। আলিয়া জানা‌ন, দুজ‌নের সম্প‌র্কে কো‌নো ফাটল ধ‌রে‌নি। বন্ধুত্বটা আ‌রো গভীর হ‌য়ে‌ছে। 

Advertisement

কিন্তু এরপরও প্রশ্ন এসে যায়, তাহলে বিয়েটা কবে করছেন তারা। সম্প্রতি বি‌য়ের বিষয়ে জান‌তে চাই‌লে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের উত্ত‌রে বিব্রতবোধ ক‌রেন আ‌লিয়া। তি‌নি ব‌লেন, এ প্রশ্নটায় বিব্রত হই। যখন সময় হ‌বে বি‌য়ে কর‌বো। এখনই নিদিষ্ট করে বলতে পারছি না। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!