ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দুর্ঘটনার কবলে গোবিন্দ পুত্র যশবর্ধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ২৬ জুন ২০২০
দুর্ঘটনার কবলে গোবিন্দ পুত্র যশবর্ধন
ফাইল ছবি

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা গোবিন্দ পুত্র যশবর্ধন আহুজা। বুধবার রাত ৮ টার দিকে মুম্বাইয়ের জুহু বিচের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, কিছুটা চোট লেগেছে অভিনেতার পুত্রের। দুর্ঘটনার সময় গাড়িতে যশবর্ধন ছাড়াও ছিলেন গাড়ির চালক। অন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ।

তবে এই দুর্ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। 

Advertisement

বলিউডে একসময় দাপিয়ে অভিনয় করা গোবিন্দর দুই ছেলে মেয়ে। যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। ইতিমধ্যেই বলিউডে আসার প্রস্তুতি নিয়ে ফেলেছেন যশবর্ধন আহুজা। টিনা অবশ্য ২০১৫ সালে ‘সেকন্ড হ্যান্ড হাজব্যান্ড’ সিনেমা দিয়ে বলিউডে এন্ট্রি করেছিল। তবে সে ছবি অবশ্য খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

২০২০ সাল যেন প্রত্যেকের জীবনে কালো ছায়া নামিয়ে এনেছে। বলিউড এও এর প্রভাব মারাত্মক। পর পর তারকাদের হারানোর পরে বলা যায় বেশ আতঙ্কেই রয়েছে বলিউড। এরমধ্যেই যশের গাড়ি দুর্ঘটনার খবরে আঁতকে উঠেছেন সকলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!