[ বিনোদন ]
পূজা নিয়ে ভক্তদের যা বললেন শ্রাবন্তী (ভিডিও)
ছবি- সংগৃহীত
বছর ঘুরে আবার এসেছে সনাতন ধর্মালম্বীদের প্রথান উৎসব দূর্গা পূজা। পূজা উপলক্ষে নিজের সমস্ত ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, পূজা এসে গেছে, সকলেই পূজার সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজেই বসে রয়েছি। তোমরাও পূজার অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমিও দেখতে চাই সেগুলো।
পূজোর গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পূজাই যেন খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই ভালোবাসা রইল।
প্রসঙ্গত, রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই শ্রাবন্তীর প্রথম দুর্গা পূজা। তাই এ কারণে সাজ সাজ রবটা তার অন্যরকম।
ভিডিও দেখুন এখানে
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!