ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শুরুতেই বাজিমাত করলেন মিমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২৩ সেপ্টেম্বর ২০১৯
শুরুতেই বাজিমাত করলেন মিমি
ছবি: মিমি চক্রবর্তী

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটি গেয়েছিলেন। এবার তার অভিষেক অ্যালবাম ‘ড্রিমস’-এর প্রথম গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘আনজানা’ শিরোনামের গানটির সিঙ্গেল ভিডিও আকারে উন্মুক্ত হতেই মন কেড়েছে শ্রোতা-দর্শকদের। 

ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন এ নায়িকা ও তৃণমূলের সাংসদ। কথা দিয়েছিলেন, নতুনভাবে দর্শকদের সামনে আসবেন। সেই কথা রাখলেন মিমি।

রোববার মিমি চক্রবর্তী ক্রিয়েশনের চ্যানেলে প্রকাশ পায় প্রথম গান ‘আনজানা’। ভিডিওটি শুট করা হয়েছে তুরস্কে। দৃশ্যায়নেরও স্মার্টনেস এনেছেন মিমি, গানে ব্যবহার করা হয়েছে হট এয়ার বেলুন।

লোকসভা নির্বাচনের সময় যাদবপুরের প্রচার থেকে দিল্লির সাক্ষাৎকার সব জায়গায় একটাই অনুরোধ ছিল গান গাইতে হবে অভিনেত্রীকে। সেই আবদার হাসি মুখে মিটিয়েছিলেন তিনি। ‘আনজানা’র কথা লিখেছেন রাজীব দত্ত ও সোহম মজুমদার, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওর নেপথ্যে রয়েছেন বাবা যাদব, তিনি কোরিওগ্রাফি করেছেন এই গানে।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!