ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নুসরতের পর বিয়ের ইঙ্গিত দিলেন মিমি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ২৮ আগস্ট ২০১৯
নুসরতের পর বিয়ের ইঙ্গিত দিলেন মিমি!
মিমি চক্রবর্তী

দীর্ঘ অপেক্ষার পর অবেশেষে ইচ্ছে পূরণ হতে চলেছে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর। তাহলে কি প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়ের পর মিমিও নতুন কিছু শুরু করার কথা ভাবছেন? অর্থাৎ বিয়ে করার ইঙ্গিত দিলেন মিমি?

সদ্য প্রকাশ করা পোস্টেই অবশ্য বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিমি। নতুন কিছু যে তিনি আনতে চলেছেন তার আভাস আগেই দিয়েছিলেন, তবে এবারের পোস্টে তা আরো স্পষ্ট হল। দীর্ঘ মিটিং, আলাপ আলোচনা এবং বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে তার স্বপ্নের কাজের প্রথম ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মিমি চক্রবর্তী। তা মিমির সেই ‘ড্রিম প্রজেক্ট’ কি? প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। খুব শিগগিরিই নিজের ইউটিউব চ্যানেল আনতে চলেছেন মিমি।

৩০ বছর বয়সেই পা রেখেছেন সংসদ ভবনে। তৃণমূলের তারকা প্রার্থী হিসেবে বিপুল ভোটে জিতেছেন যাদবপুর কেন্দ্র থেকে। সিনেমার কাজ থেকে আপাতত নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। দলীয় কাজকর্ম নিয়ে বেশ ব্যস্ত। নিজস্ব সংসদীয় এলাকাতেও তার নজরদারি রয়েছে সর্বত্র। সংসদের প্রথম অধিবেশনে হাজির হয়ে বাংলার সাংসদের ‘মৌনি মহাদেব’ তকমা ঘুচিয়েছেন। 

নিজের কেন্দ্রের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেছেন প্রথম দিনেই। তারকা বলে কথা। তাই সাংসদ হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব সংসদীয় কেন্দ্রে আর তার পায়ের ধূলো পড়বে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। উঠেছিল নানা অভিযোগও। শুধুমাত্র পূজো আসলেই ফিতে কাটার অনুষ্ঠানে দেখা মেলে তাদের। 

সাধারণত, এমন চিন্তাধারাই পোষণ করেন অনেকে। ঠিক এমনটাই ভেবেছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ক্ষেত্রেও। তবে প্রচলিত সেসব ধ্যান-ধারণা বদলে দিয়েছেন মিমি নিজেই।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!