ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ফের ছোট পর্দায় মিমি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ২৫ আগস্ট ২০১৯
ফের ছোট পর্দায় মিমি 
মিমি চক্রবর্তী

সামাজিক নানা বাধা-বিপত্তিকে অতিক্রম করে নারীদের মাথা উঁচু করে বাঁচার দিশা দেখিয়েছেন যারা তাদের নিয়ে অনুষ্ঠান ‘একাই একশো’। এ অনুষ্ঠানের মাধ্যমে ওই সব নারীদের অনন‌্য কাহিনীকেই তুলে ধরা হয়। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠানের বিশেষ পর্বে এবার উপস্থিত হবেন নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। 

নিজের জীবনের অভিজ্ঞতার কথা তিনি এদিনের পর্বে ভাগ করে নেবেন ‘একাই একশো’র অনান‌্য মহিলাদের সঙ্গে। শোয়ের ফাইনাল পর্বে নিজ নিজ ক্ষেত্রের একাই একশো মহিলাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন মিমি।

‘একাই একশো’র সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মিমি বলেন, এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ গর্বিত। এই বিষয় ভাবনাটি আমার মনের খুব কাছের। আমি আমার দৈনন্দিন জীবনের চারপাশে এরকম বহু ‘একাই একশো’ মহিলাদের দেখেছি। আর তাদের মনের জোর ১০০ শতাংশর সমান। তাদের গল্পগুলো আমাদের দারুণভাবে অণুপ্রাণিত করে। 

তিনি বলেন, আমার জীবনে আমার মা থেকে শুরু করে যাদের সঙ্গে আমি প্রতিদিন কাজ করি তারা সকলেই আমায় অনুপ্রেরণা জুগিয়েছেন প্রতিনিয়ত। তাই এই শোয়ে সেইরকম অনুপ্রেরণাদাত্রী মহিলাদের সঙ্গে দেখা করা এবং নানা গল্প আদান-প্রদান করার অভিজ্ঞতা আমার কাছে অনন‌্য। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!