ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারো নিখিল-নুসরতকে শুভেচ্ছা জানালেন মিমি

বিনোদন ডেস্ক-
প্রকাশিত: ১৩:০৭, ২৫ জুন ২০১৯
আবারো নিখিল-নুসরতকে শুভেচ্ছা জানালেন মিমি
ছবি: সংগৃহীত

গত বুধবার তুরস্কের বোদরুম শহরে ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নুসরত জাহান।জমকালো সেই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন তারকা এবং লোকসভার নবনির্বাচিত আরেক সদস্য মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নুসরতের অনুষ্ঠানে তোলা ছবি শেয়ার করে নবদম্পতিকে আবারো শুভেচ্ছা জানিয়েছেন মিমি।

টুইটারে নুসরত এবং নিখিলের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে মিমি লিখেছেন, দুজনেই সুখ এবং ভালোবাসার পথে থাকো সারাজীবন।

নুসরত-নিখিল কলকাতায় ফিরে এসেছেন। নুসরত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আনুসরাতের ঘনিষ্ঠ বন্ধু টলিউডের আরেক নায়িকা ও নব্য নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। নায়িকারা নাকি ভাল বন্ধু হতে পারেন না। এই অপবাদ ঘুচিয়ে দিয়েছেন মিমি-নুসরাত। বন্ধুর বিয়েতে বিভিন্ন পদ সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ান মিমি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিলো। 

অভিনয় থেকে এক সঙ্গে ভোটের ময়দানে এসেছিলেন মিমি-নুসরত। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে দু’জনেই পাড়ি দিয়ে সংসদে। আবার নুসরতের বিয়েতে নিমন্ত্রতের তালিকা ছিল এক্কেবারেই হাতে গোণা। আর সেখানে ইন্ডাস্ট্রি থেকে একমাত্র হাজির ছিলেন মিমি।

নুসরত-নিখিল কলকাতায় ফিরে এসেছেন। নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল-এ।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!