ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নুসরত-নিখিলের হোয়াইট ওয়েডিংয়ের ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১, ২১ জুন ২০১৯
নুসরত-নিখিলের হোয়াইট ওয়েডিংয়ের ছবি
নুসরত জাহান

স্বপ্নের মতো বিয়ে। একদিকে বোদরুমে সৈকত পাড়ে সূর্যাস্ত। আরেকদিক গোধূলি আলো মেখে বিয়ের সাজে নুসরত জাহান। লাল রঙের লেহঙ্গাতে উজ্জ্বল হল তার রূপ। একটু লাজুক চাউনিতে ছাদনাতলায় এলেন সদ্য সংসদ হওয়া অভিনেত্রী।

পুরো ব্যাপারটাই যেন সিনেমার মতো হয়েও বড্ড বেশি বাস্তব। তুরস্কের বোদরুমকে স্বাক্ষী রেখে চারহাত এক হল নুসরত ও নিখিলের। শুরু হল জীবনের নতুন অধ্যায়!

স্বপ্নের মতো বিয়ে

আর ইনস্টাগ্রামে এই নতুন অধ্যায়ের ছবিও পোস্ট করলেন নায়িকা। স্বামী নিখিলের উদ্দ্যেশে লিখলেন, সুখের দিকে পাড়ি, সঙ্গে নিখিল...

তবে শুধুই লহেঙ্গাতে নয়। হোয়াইট গাউনেও বিয়ের সাজে দেখা গেল নুসরতকে। উল্টো দিকে সাদা-কালো স্যুট-ব্লেজারে নিখিলও চরম হ্যান্ডসাম।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!