রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে এরই মধ্যে বেশকিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, বিশ্ব ব্যাংকের HEAT প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।
.png)