ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৭ কলেজের ভর্তি পরীক্ষা ঢাবির অধীনে, প্রতিবাদে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ৪ জানুয়ারি ২০২৫
৭ কলেজের ভর্তি পরীক্ষা ঢাবির অধীনে, প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে সাতটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। সরকার আমাদের সে দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।

Advertisement

তারা আরো বলেন, সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছি। সাত কলেজের এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। 

শিক্ষার্থীরা বলেন, এমন বাস্তবতায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে দীৰ্ঘ ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত বলে মনে করে গত বুধবার সংবাদ সম্মেলন করে রাষ্ট্রকে জানিয়েছি ৪ মাস নয় বরং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস অর্থাৎ এক মাসের মধ্যেই সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। 

এ বিষয়ে প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এ বছর অর্থাৎ ২০২৪-২৫ সেশনের সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। এটা সাত কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নতুন সেশনের ভর্তি পরীক্ষা মেনে নেবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!