ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুঁড়িয়ে দেওয়া হলো বাকৃবি ছাত্রলীগের কার্যালয়

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৪ জানুয়ারি ২০২৫
গুঁড়িয়ে দেওয়া হলো বাকৃবি ছাত্রলীগের কার্যালয়
ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের এই কার্যালয়টি প্রথমে ভাঙচুর করা হয়, পরবর্তীতে বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহিদ শামসুল হক হলের শিক্ষার্থীরা ছাত্রলীগের এই কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজার ব্যবহার করে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, ‘আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বাকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!