আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা ৯টা থেকে ১০টা নেওয়া হবে। ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বুয়েট ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথম তালিকায় ৮ হাজার ৬৯ জন। দ্বিতীয় তালিকায় ৮ হাজার ৬৮ জন এবং তৃতীয় তালিকায়ও একই সংখ্যক শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পায়।
.png)
এর আগে গত ৩০ নভেম্বর থেকে শুরু হয় চলতি বছরের আবেদন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে। প্রথম ধাপের ২০২৫ সালের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।