ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেফাক থেকে উবায়দুর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ৩ জানুয়ারি ২০২৫
বেফাক থেকে উবায়দুর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
সচেতন কওমি ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

সচেতন কওমি ছাত্র সমাজের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের সহযোগী মাওলানা উবায়দুর রহমান খান নদভীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের মূল দাবি ছিল, সাদপন্থীদের উসকানি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী উবাইদুর রহমান খান নদভীকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) থেকে অপসারণ করা।

Advertisement

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মিরপুর দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী ত্বহা মাহমুদ। এছাড়া নারায়ণগঞ্জ ছাত্র জমিয়তের আহ্বায়ক আবুল হাসান মেহরার, শিক্ষার্থী তানজিম আহমেদ শিপন, কাজী মাজহারুল ইসলাম, ফাহিম ওয়াজকুরুনীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা ক্ষমতাচ্যুত হলেও তার দোসররা এখনো দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি টঙ্গী মাঠে শুয়ারী নিজামের চারজন তাবলীগের সাথী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হিসেবে মৌলভী উবাইদুর রহমান খান নদভীর নাম উঠে এসেছে। তারা অভিযোগ করেছেন যে, উবাইদুর রহমান খান নদভী লীগের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এ ধরনের অস্থিরতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মৌলভী উবাইদুর রহমান খান নদভী ও আনাস মাদানিকে বেফাক থেকে অপসারণ না করা হয়, তবে কওমী শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!