ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাক-নির্বাচনীতে যোগ্যদের রোল-সূচি প্রকাশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ৩ জানুয়ারি ২০২৫
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাক-নির্বাচনীতে যোগ্যদের রোল-সূচি প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার দুই ধাপের মধ্যে প্রথম ধাপের প্রাক-নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পাওয়া ২৪ হাজার ২০৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর রোল নম্বর ও ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা ৯টা থেকে ১০টা নেয়া হবে। ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেয়া হবে।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বুয়েট ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথম তালিকায় ৮ হাজার ৬৯ জন। দ্বিতীয় তালিকায় ৮ হাজার ৬৮ জন এবং তৃতীয় তালিকায়ও একই সংখ্যক শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পায়।

Advertisement

এর আগে গত ৩০ নভেম্বর থেকে শুরু হয় চলতি বছরের আবেদন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে। প্রথম ধাপের ২০২৫ সালের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!