জানা যায়, কোটা আন্দোলন চলাকালীলে গত ১৭ জুলাই ঢাবির সব হলগুলো থেকে একে একে ছাত্রলীগের নেতাদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা আঁচ করতে পেরে আগের দিন রাতেই (১৬ জুলাই) হল ছেড়ে যান শয়ন।
শয়নের হল ছাড়ার পরপরই ১৭ জুলাই তার কক্ষ ভাঙচুর করা হয়। সম্প্রতি আসবাবপত্র পরিষ্কার করার সময় ঐ মদের বোতল ও বুলেটটি পান আরিফুল।
.png)
এ বিষয়ে জানতে চাইলে মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভুঁইয়া বলেন, কোনো শিক্ষার্থী তাকে এ ব্যাপারে জানায়নি। এটা প্রক্টরের বিষয়। প্রক্টরকে জানানো উচিত।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদে বলেন, যেহেতু এটা হলের অভ্যন্তরীণ বিষয়। তাই এটা হল প্রশাসনেরই ব্যবস্থা নেওয়ার কথা। আমরা হলের সার্বভৌমত্বের ভেতর ঢুকতে চাই না।
এ সময় তিনি পুনরায় হল প্রাধ্যক্ষ এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অবগত করার কথা উল্লেখ করেন।