ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খালেদকে দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৫ ডিসেম্বর ২০২৪
খালেদকে দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

দীর্ঘ চারদিন নিখোঁজ থাকার পর ফিরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমম্বয়ক খালেদ হাসানকে দেখতে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

বুধবার (২৫ ডিসেম্বর) উপাচার্য তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এতে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের পিতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

নিখোঁজ হওয়ার চারদিন পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বলা হচ্ছে, গুম করা হয়েছিল খালেদকে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!