ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

থাইল্যান্ডের ‘রয়্যাল থাই স্কলারশিপ’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২৩ ডিসেম্বর ২০২৪
থাইল্যান্ডের ‘রয়্যাল থাই স্কলারশিপ’ ঘোষণা
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। ‘রয়্যাল থাই স্কলারশিপ’ নামের এ বৃত্তি দিচ্ছে দেশটির ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)।

রয়্যাল থাই বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ। আবাসনের সুবিধা। জীবনযাত্রার খরচ মিলবে। ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ।

Advertisement

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাডেমিক সিজিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে। পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাকাডেমিক সিজিপিএ স্নাতক ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইই এলটি এসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে।

যা যা লাগবে

আবেদনকারীর সিভি, পাসপোর্ট, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ ও মার্কশিট, দুটি রেফারেন্স লেটার, ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ ও রিসার্চ প্রপোজাল।

আবেদনের পদ্ধতি

আবেদনে আগ্রহী প্রার্থী বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!