বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।
ড. জয়নাল আবেদীন জানান, ‘আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীনবরণ এবং ৫ জানুয়ারি অনুষদভিত্তিক নবীনবরণের আয়োজন করব। এরপর ৬ জানুয়ারি থেকে সব অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।’
.png)
জানা যায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-নীতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত থাকেন।
বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সশরীরে ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ছয়টি অনুষদে ১ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।