ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৪
১৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে রোববার (২২ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শুক্রবার ও শনিবারের ছুটিসহ এ ছুটি হবে ১৪ দিনের। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ ছুটির তথ্য নিশ্চিত করা হয়।

নোটিশে বলা হয়, শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন)‍‍ উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এবং ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সব প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

Advertisement

তবে, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেবাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।

হল খোলা থাকার প্রসঙ্গে শেরে বাংলা হলের প্রোভোস্ট আব্দুল আলিম বছির বলেন, হলগুলো খোলা থাকবে। তবে ডাইনিং খোলা থাকার বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!