ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ১২ ডিসেম্বর ২০২৪
সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বলা হয়, ফিজিবিলিটি টেস্টের নামে তালবাহানা, নির্ধারিত তারিখ উল্লেখ না করে নোটিশ প্রদান, এ নোটিশ প্রত্যাখ্যান করে মন্ত্রণালয়ের দ্বিচারিতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

Advertisement

এর আগে, শিক্ষার্থীরা কলেজের ছাত্র সংসদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা বলেন, গঠিত কমিটির নামীয় তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। একইসঙ্গে কমিটির প্রতিবেদন কবে নাগাদ দেওয়া হবে সেই সময়সীমা সুনির্দিষ্ট করে লিখিতভাবে জানাতে হবে। শিক্ষার্থীরা ফিজিবিলিটি টেস্ট প্রত্যাখান করছে। আমরা রাষ্ট্র বা প্রশাসনের বিপক্ষে নই।

তারা আরো বলেন, ফিজিবিলিটি কমিটি কবে তিতুমীর কলেজে আসবে তা জানা নেই। আগামী রোববারের মধ্যে ফিজিবিলিটি টেস্টের কমিটির টিম তিতুমীর কলেজে না আসলে সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

বর্তমানে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!