বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয় এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মূসা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ খোলোয়াড়বৃন্দ।
.png)
সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা কুস্টিয়ায় পুলিশের গুলিতে শহিদ ওসামা ও সাব্বিরের নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা চাই এর মাধ্যমে জুলাই আন্দোলনের সব শহিদরা আমাদের মধ্যে বেঁচে থাকুক। এছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সুস্থ সংস্কৃতি গড়ে উঠুক।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহিদদের নামে এমন আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে জুলাইয়ের শহিদরা আমাদের মধ্যে সবসময় বেঁচে থাকবে। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।