ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইসলামী চর্চার প্রসারে বাকৃবি দ্বীনি কমিউনিটির যাত্রা শুরু

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ১১ ডিসেম্বর ২০২৪
ইসলামী চর্চার প্রসারে বাকৃবি দ্বীনি কমিউনিটির যাত্রা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বীনি কমিউনিটি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক এবং মানসিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এই কমিউনিটির কার্যক্রম পরিচালনার জন্যে অনুমোদন প্রদান করেন।

জানা যায়, দ্বীনি কমিউনিটি গঠনের মূল উদ্দেশ্য হলো ক্যাম্পাসে ইসলামী চর্চার প্রসার ঘটানো এবং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি করা। কমিউনিটির পরিকল্পনায় রয়েছে কুরআন তিলাওয়াত, ফরজ ইলম শিক্ষা, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা।

Advertisement

কমিউনিটির এক সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন। আমরা চাই, সব মতানৈক্যকে উপেক্ষা করে দ্বীনের খেদমতের জন্য সব ইসলামি চিন্তা চেতনার মানুষ কাধে কাধ মিলিয়ে কাজ করতে। 

তিনি বলেন, ইসলামিক জ্ঞান শিক্ষার্থীদের উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করবে এবং দুর্নীতি ও মাদকমুক্ত জীবন গঠন করতে সাহায্য করবে। সর্বোপরি দেশের সুনাগরিক হিসেবে তারা নিজেকে গড়ে তুলতে পারবে। আমাদের এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর এবং সুশৃঙ্খল করতে সাহায্য করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বাকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!